សូមជ្រើសរើសភាសា

unfoldingWord 40 - যীশুকে ক্রুশে চড়ানো হয়

unfoldingWord 40 - যীশুকে ক্রুশে চড়ানো হয়

គ្រោង: Matthew 27:27-61; Mark 15:16-47; Luke 23:26-56; John 19:17-42

លេខស្គ្រីប: 1240

ភាសា: Bangla / Bengali

ទស្សនិកជន: General

គោលបំណង: Evangelism; Teaching

លក្ខណៈពិសេស: Bible Stories; Paraphrase Scripture

ស្ថានភាព: Approved

ស្គ្រីបគឺជាគោលការណ៍ណែនាំជាមូលដ្ឋានសម្រាប់ការបកប្រែ និងការកត់ត្រាជាភាសាផ្សេង។ ពួកគេគួរតែត្រូវបានកែសម្រួលតាមការចាំបាច់ដើម្បីធ្វើឱ្យពួកគេអាចយល់បាន និងពាក់ព័ន្ធសម្រាប់វប្បធម៌ និងភាសាផ្សេងៗគ្នា។ ពាក្យ និងគោលគំនិតមួយចំនួនដែលប្រើអាចត្រូវការការពន្យល់បន្ថែម ឬសូម្បីតែត្រូវបានជំនួស ឬលុបចោលទាំងស្រុង។

អត្ថបទស្គ្រីប

সৈন্যরা যীশুকে ঠাট্টা করার পর, তারা তাকে ক্রুশে চড়ানোর জন্য নিয়ে গেল৷তারা তাকে ক্রুশ বহন করতে বাধ্য করল যার উপর তাকে মরতে হবে৷

সৈন্যরা তাকে “মাথার খুলি” নামক এক জায়গায় নিয়ে এলো আর কাঠের ক্রুশের সাথে তার পায়ে ও হাতে পেরেক মারল৷ কিন্তু যীশু বললেন, “হে পিতা, এদের ক্ষমা কর, কেননা এরা জানে না যে এরা কি করছে৷”পীলাত আদেশ দিলেন যেন একটি চিহ্নে তারা যেন লেখে, “ইহুদিদের রাজা” আর তা যীশুর মাথার উপর ক্রুশে টাঙ্গিয়ে দেয়৷

সৈন্যরা যীশুর কাপড়ের জন্য জুয়া খেললো৷যখন তারা তা করল, তখন একটি ভাববাণী পূর্ণ হল যেটিতে বলা হয়েছিল, “তারা আমার কাপড় নিজেদের মধ্যে ভাগ করবে, আর আমার পোশাকের জন্য জুয়া খেলবে৷”

যীশুকে দুটি ডাকাতের ক্রুশের মধ্যের জায়গায় ক্রুশে চড়ানো হয়৷ তাদের একজন যীশুর ঠাট্টা করে, কিন্তু অন্যজন বলে, “তোমার কি কোনো ঈশ্বর ভয় নেই?আমরা দোষী, কিন্তু এই ব্যক্তি নির্দোষ৷”তারপর সে যীশুকে বলল, “অনুগ্রহ করে আপনি আপনার রাজ্যে আমাকে স্মরণ করবেন৷”যীশু তাকে উত্তর দিলেন, “আজই, স্বর্গে তুমি আমার সাথে যাবে৷”

ইহুদি নেতারা আর ভিড়ের অন্য লোকেরা যীশুর ঠাট্টা করল৷ তারা তাকে বলল, “যদি তুমি ঈশ্বরের পুত্র হও, ক্রুশ থেকে নিচে নেমে এসো আর নিজেকে বাঁচাও!তাহলেই আমরা তোমার উপর বিশ্বাস করব৷”

তারপর সেই এলাকার আকাশ সম্পূর্ণ অন্ধকার হলে গেল, যদিও তখন দুপুরই ছিল৷দুপুর থেকে সন্ধার বেলা ৩টে পর্যন্ত অন্ধকার থাকল৷

তারপর যীশু বলে উঠলেন, “এসব শেষ হল!হে পিতা, আমি আমার আত্মা তোমার হাতে সমর্পণ করছি৷”তারপর তিনি তার মাথা নামালেন আর তার আত্মা ছেড়ে দিলেন৷যখন তিনি মারা গেলেন, তখন সেখানে ভূমিকম্প হয় আর মন্দিরের সেই বিরাট পর্দা যা ঈশ্বরের উপস্থিতি থেকে লোকেদের আলাদা করত দুভাগে ছিড়ে গেল, উপর থেকে নিচ পর্যন্ত৷

তার মৃত্যুর দ্বারা, যীশু লোকেদের ঈশ্বরের কাছে আসার একটি পথ খুলে দিলেন৷ যখন যীশুর পাহারায় দাড়ানো সৈন্যটি যা কিছু ঘটল তা দেখল, সে বলল, “নিশ্চই, এ ব্যক্তি নির্দোষ ছিল৷তিনি ঈশ্বরের পুত্র ছিলেন৷”

তখন দুটি ইহুদি নেতা যোষেফ আর নীকদীম, যারা বিশ্বাস করতেন যে যীশু হলেন খ্রীষ্ট, তারা পীলাতের কাছে যীশুর মৃত দেহ চাইলেন৷ তারা তার দেহ কাপড়ে জড়ালেন আর পাথর কেটে বানানো এক কবরে তাকে রাখলেন৷তারপর তারা এক বিরাট পাথর দিয়ে কবরের প্রবেশ দুয়ার বন্ধ করে দিল৷

ព័ត៌មានពាក់ព័ន្ធ

ពាក្យនៃជីវិត - សារ​ដំណឹង​ល្អ​ជា​សំឡេង​ជា​ភាសា​រាប់ពាន់​ដែល​មាន​សារ​ដែល​មាន​មូលដ្ឋាន​លើ​ព្រះ​គម្ពីរ​អំពី​សេចក្ដី​សង្គ្រោះ និង​ការ​រស់​នៅ​ជា​គ្រីស្ទាន។

Copyright and Licensing - GRN shares its audio, video and written scripts under Creative Commons

Choosing the audio or video format to download - What audio and video file formats are available from GRN, and which one is best to use?

ចែករំលែក

Logo Baidu Teiba Logo Blogger Logo Bluesky Logo Facebook Logo Line Logo LinkedIn Logo OK Logo Pinterest Logo Qzone Logo Reddit Logo Telegram Logo Threads Logo Tumblr Logo Viber Logo VK Logo Weibo Logo WhatsApp Logo X e-mail អ៊ីមែល

ចែករំលែកតំណ