একটি ভাষা নির্বাচন করুন

mic

অন্যকে বলুন

লিঙ্ক শেয়ার করুন

QR code for https://globalrecordings.net/script/7853

unfoldingWord 06 - ঈশ্বর ইসহাককে সরবরাহ করেন

unfoldingWord 06 - ঈশ্বর ইসহাককে সরবরাহ করেন

রূপরেখা: Genesis 24:1-25:26

লিপি নম্বর: 1206

ভাষা: Bangla / Bengali

শ্রোতা: General

উদ্দেশ্য: Evangelism; Teaching

Features: Bible Stories; Paraphrase Scripture

সামাজিক মর্যাদা: Approved

অন্যান্য ভাষায় অনুবাদ এবং রেকর্ড করার জন্য স্ক্রিপ্টগুলি মৌলিক নির্দেশিকা। প্রতিটি ভিন্ন সংস্কৃতি এবং ভাষার জন্য তাদের বোঝার জন্য এবং প্রাসঙ্গিক করে তোলার জন্য তাদের প্রয়োজনীয় হিসাবে উপযোগী করা উচিত। ব্যবহৃত কিছু শর্তাবলী এবং ধারণাগুলির আরও ব্যাখ্যার প্রয়োজন হতে পারে বা এমনকি সম্পূর্ণরূপে প্রতিস্থাপন বা বাদ দেওয়া যেতে পারে।

লিপি লেখা

যখন অব্রাহাম অনেক বৃদ্ধ হয়ে পরেন, তার পুত্র, ইসহাক, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষে পরিণত হন৷তাই অব্রাহাম তার পরিচারককে তার আত্মীয়রা যে ভূমিতে থাকতেন সেখানে পাঠালেন যেন তার পুত্রের জন্য বধু নিয়ে আসেন৷

সেই এলাকায় যেখানে অব্রাহামের আত্মীয়রা বসবাস করতেন সেখানে একটি দীর্ঘ যাত্রা করার পর, ঈশ্বর সেই পরিচারককে রিবিকার কাছে নিয়ে আসেন৷তিনি অব্রাহামের ভাইয়ের নাতনী ছিলেন৷

রিবিকা তার পরিজনদের ছাড়তে আর পরিচারকের সাথে ইসহাককের গৃহে যেতে রাজি হলেন৷তার পৌঁছানোর পরেই ইসহাক তাকে বিবাহ করলেন৷

অনেককাল পর, অব্রাহাম মারা গেলেন আর নিয়মের সেই সব প্রতিজ্ঞা যা ঈশ্বর তার প্রতি করেছিলেন তা ইসহাককে দেওয়া হল৷ ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে অব্রাহামের অগণিত বংশ হবে, কিন্তু ইসহাককের স্ত্রী, রিবিকার কোনো সন্তান হল না৷

ইসহাক রিবিকার জন্য প্রার্থনা করলেন, আর ঈশ্বর তাকে যমজ শিশুর দ্বারা গর্ভবতী হতে অনুমতি দিলেন৷শিশু দুটি একেঅপরের সাথে সংঘর্ষ করেছিলেন যখন তারা রিবিকার গর্ভেই ছিলেন, তাই রিবিকা ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন যে এটা কি হচ্ছে৷

ঈশ্বর রিবিকাকে বললেন, “তোমার ভেতরের দুটি সন্তান থেকে দুটো জাতি উৎপন্ন হবে৷তারা একেঅপরের সাথে সংঘর্ষ করবে আর জ্যেষ্ঠজন কনিষ্টজনের সেবা করবে৷”

যখন রিবিকার শিশুগুলো জন্ম নিলেন, জ্যেষ্ঠজন রক্তবর্ণ ও লোমযুক্ত বেরিয়ে এলেন, আর তারা তার নাম এষৌ রাখলেন৷ তারপর কনিষ্টজন জ্যেষ্ঠজনের গোড়ালি ধরে বেরিয়ে এল, আর তারা তার নাম যাকোব রাখলেন৷

সম্পর্কে তথ্য

জীবনের কথা - হাজার হাজার ভাষায় অডিও সুসমাচারের বার্তা যাতে পরিত্রাণ এবং খ্রিস্টীয় জীবনযাপন সম্পর্কে বাইবেল-ভিত্তিক বার্তা রয়েছে।

Copyright and Licensing - GRN shares its audio, video and written scripts under Creative Commons

Choosing the audio or video format to download - What audio and video file formats are available from GRN, and which one is best to use?